রাষ্ট্রসঙ্ঘে ফের কাশ্মীরের প্রসঙ্গ তুলল চীন, “অযৌক্তিক প্রচেষ্টা” বলে উড়িয়ে দিল ভারত

লাদাখ সীমান্তে চীনের অতর্কিত আক্রমণের কথা এখনো সবার মনে উজ্জ্বল হয়ে আছে। কিন্তু এবার রাষ্ট্রসঙ্ঘের জাতীয় নিরাপত্তা পরিষদে ফের কাশ্মীরের প্রসঙ্গ টানে চীন। কিন্তু চীনের এই প্রচেষ্টাকে “অযৌক্তিক” বলে উড়িয়ে দিল ভারত। পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চীনকে হস্তক্ষেপ না করার কথাও স্পষ্ট জানানো হয়।

গতবছর ৫ই আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় ভারত। এমনকি জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এবার সেই বিষয় ফের আন্তর্জাতিক স্তরে প্রসঙ্গ তুলল চীন। তবে তা রাষ্ট্রসঙ্ঘে অন্যান্য সদস্যদের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, “আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চীনকে পরামর্শ দিতে বারণ করছি এবং এই ধরনের অযৌক্তিক প্রচেষ্টা পুনরায় না করার আবেদন জানাচ্ছি।”

প্রসঙ্গত, এটা প্রথমবার নয় যখন চীন ভারতের অভ্যন্তরীণ বিষয়কে আন্তর্জাতিক স্তরে টেনে এনেছে। গত বছরও একইভাবে তাঁরা এই প্রসঙ্গ তুলে ছিল। আসলে এইভাবে এই বিষয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভ করছে।

অন্যদিকে নেপালের দিকে হাত বাড়িয়ে এবার ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ ও গুজরাটের জুনাগরকে নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করছে ইমরান সরকার। এই কথার না আছে কোনো যুক্তি না আছে কোনও আন্তর্জাতিক অনুমোদন। ভারত জানিয়েছে, এই ঘটনা সত্যি খুবই হাস্যকর। তবে কুটনীতি বিশেষজ্ঞদের মতে, এটা পাকিস্তান সরকারের নতুন কোনো ফন্দি হতে পারে। তবে এবার কি পাকিস্তানের পিছনে রয়েছে চীন? এই প্রশ্নকে ঘিরে তৈরী হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত, নেপাল ভারতের তিনটি বিতর্কিত অংশকে নিজেদের ম্যাপের অন্তর্ভুক্ত করে নিয়েছে। তার নেপথ্যেও চীনের হাত আছে বলে মনে করছেন অনেকেই।

RELATED Articles

Leave a Comment