রাশিয়ায় রাজনাথ! পুতিনের দেশ থেকে পাকিস্তানকে সামরিক অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি আদায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর!

পাকিস্তানকে (Pakistan) অস্ত্র দেবে না রাশিয়া (Russia) এমন প্রতিশ্রুতিই আদায় করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী (Defence minister) রাজনাথ সিং (Rajnath Singh) বলে খবর। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (Co-Operation Organisation) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের কারণে এই মুহূর্তে রাশিয়ায় (Russia) অবস্থান করছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। বৈঠকে অংশ নিতে মস্কোয় (Moscow) পৌঁছে বৃহস্পতিবার রাশিয়ার (Russia) প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজনাথ সিং (Rajnath Singh)। এই বৈঠকে পাকিস্তানকে সামরিক অস্ত্র দেবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে পুতিনের (Vladimir Putin) দেশ। ভারতের বিশেষ এই অনুরোধকে মান্যতা দিল পুরনো বন্ধু রাশিয়া (Russia)।

অন্যদিকে চীনের কপালে ভাঁজ ফেলে এই চলতি সফরে একে-৪৭ ২০৩ রাইফেল উত্‍পাদন নিয়ে মস্কোর সঙ্গে চূড়ান্ত চুক্তিও করে ফেললেন রাজনাথ (Rajnath Singh)। প্রায় এক ঘণ্টার বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে বোঝাপড়া আরও সুদৃঢ় কী করে হয়, সেই নিয়ে আলোচনা হয়।

রাশিয়ার (Russia) মিডিয়া সূত্রে খবর, ভারতে বসেই যাতে একে-৪৭ ২০৩ (AK-47 203) রাইফেল তৈরি করা যায়, বৈঠকে তা নিয়েই চুক্তি চূড়ান্ত হয়। রাজনাথ সিংয়ের মস্কো সফরের অন্যতম উদ্দেশ্যই ছিল এই চুক্তির বিষয়টি চূড়ান্ত করা।

একে-৪৭ ২০৩ রাইফেল হল একে-৪৭ রাইফেলের সর্বশেষ এবং সর্বাধুনিক সংস্করণ। ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম, ইনসাস ৫.৫৬x৪৫ (5.56×45)এমএম অ্যাসল্ট রাইফেলের পরিবর্ত হিসেবে ভারতীয় সেনার হাতে অত্যাধুনিক একে-৪৭ ২০৩ রাইফেল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে দিল্লির।

নির্মলা সীতারমন প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীনই রাশিয়ার কালাশনিকভের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর জন্য ৭,৭০,০০০ একে-৪৭ ২০৩ রাইফেল তৈরি করা হবে। দেশের তিন বাহিনীতে ব্যবহৃত ইনসাস রাইফেলের জায়গা নেবে এই একে-৪৭ ২০৩ রাইফেল।

RELATED Articles

Leave a Comment