করোনার প্রতিষেধক (Corona Vaccine) গবেষণায় অগ্রগণ্য ভূমিকা রাখছে ভারত, মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বর্তমানে যে ভারত-মার্কিন লিডারশিপ মিট চলছে, সেখানেই এই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও এই সামিটে কীভাবে করোনার বিরুদ্ধে ভারত কড়া হাতে লড়াই করছে, সেকথারও সম্পূর্ণভাবে বিবরণ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই অতিমারি ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে অবদমিত করতে পারেনি, সাফ বক্তব্য প্রধানমন্ত্রীর।
US India Strategic and Partnership Forum (USISPF) এর মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনা আমাদের অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা কে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে সেই সবই আমাদের সহ্যশক্তির পরীক্ষা নিচ্ছে করো না। তাই বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার মানবকেন্দ্রিক উন্নয়নের দিকে নজর দিচ্ছে।
ভারতের জনসংখ্যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। আত্ম জনসংখ্যার নিয়মিত সাধ্যের মধ্যে ভারতে করণায় মৃত্যু হার বিশ্বের মধ্যে অনেক কম। বক্তব্য প্রধানমন্ত্রীর। এছাড়াও গত কয়েক মাসে ব্যবসায় অগ্রগতির জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আত্মনির্ভর (Atmanirbhar Bharat) হওয়ার জন্য ভারত কী কী পদক্ষেপ নিয়েছে তার সম্পর্কে বিশদে মার্কিন প্রদেশের বিশিষ্টজনদের ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী।





