LCH Prachand : এবার শত্রুদের শেষ রক্ষা নেই! ভারতীয় বাহিনীর হাতে আসছে মারাত্মক ‘প্রচণ্ড’ অ্যাটাক হেলিকপ্টার!

সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। পাকিস্তানের লাগাতার উস্কানি, চিনের আগ্রাসী মনোভাব—সব মিলিয়ে ভারতের সামনে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে থাকতে হলে ভারতীয় সেনাবাহিনীর আরও শক্তিশালী হওয়া জরুরি। যদিও প্রতিরক্ষার দিক থেকে ভারত ইতিমধ্যেই যথেষ্ট শক্তিশালী, তবু আরও উন্নত প্রযুক্তির সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে কেন্দ্র বড়সড় সিদ্ধান্ত নিয়েছে।

দেশীয় প্রযুক্তিতে বাড়ছে আত্মনির্ভরতা গত কয়েক বছরে প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদনের ওপর বিশেষ জোর দিয়েছে ভারত সরকার। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় একাধিক আধুনিক অস্ত্র তৈরি হচ্ছে দেশে। এই উদ্যোগের ফলে যেমন দেশীয় প্রযুক্তির বিকাশ হচ্ছে, তেমনই প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতা কমছে। সম্প্রতি, এই প্রকল্পের অধীনে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার, যা ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে।

শুক্রবার কেন্দ্রীয় সরকার ১৫৬টি ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ (Light Combat Helicopter – LCH) কেনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য ৪৫,০০০ কোটি টাকার চুক্তি হয়েছে। হেলিকপ্টারগুলি তৈরি করবে Hindustan Aeronautics Limited (HAL)। এটিই HAL-এর প্রথম এত বড় অর্ডার, যা প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে।

আরও পড়ুনঃ India Helps Myanmar : ৭০০-র কাছাকাছি মৃত্যু, ধ্বংসস্তূপে চাপা বহু মানুষ! বিপর্যস্ত মায়ানমারের পাশে দাঁড়াল ভারত!

ভারতীয় সেনার শক্তি আরও বাড়বে এই ১৫৬টি হেলিকপ্টারের মধ্যে ৯০টি ব্যবহার করবে ভারতীয় স্থলসেনা এবং ৬৬টি যাবে বায়ুসেনার হাতে। কর্ণাটকের বেঙ্গালুরু ও তুমকুরের কারখানায় তৈরি হবে এই অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার। এর আগে ২০২২ সালে প্রথমবার ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছিল ‘প্রচণ্ড’। এবার আরও বৃহৎ পরিসরে এটি ভারতীয় বাহিনীর অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে।

এই হেলিকপ্টারগুলি মূলত পার্বত্য সীমান্তের জন্য ডিজাইন করা হয়েছে। এটি এমন একমাত্র যুদ্ধ হেলিকপ্টার যা ৫০০০ থেকে ১৬,৪০০ ফুট উচ্চতায় উড়তে সক্ষম। চিন ও পাকিস্তান সীমান্তের দুর্গম পার্বত্য এলাকায় নজরদারি চালানোর জন্য এটি অত্যন্ত কার্যকরী হবে। এছাড়াও, এতে রয়েছে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর জন্য উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। পাশাপাশি, এতে রয়েছে আধুনিক ডেটা চিপ, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত তথ্য বিশ্লেষণের কাজ করবে। এই হেলিকপ্টারগুলির সংযোজন ভারতের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা চিন-পাকিস্তানের ঘুম কেড়ে নেবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles