ফের একবার লাদাখ সীমান্তরেখা পেরিয়ে ভারতীয় সীমানায় অনুপ্রবেশের চেষ্টা করল এক চীনা সেনা। গতকাল, শুক্রবার চীনা সেনাকে আটক করেন ভারতীয় জওয়ানরা। বিগত বছরেও এমনই এক চীনা সেনা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময়ও ভারতীয় সেনার হাতে আটক হয় ওই চীনা সেনা।
সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী, এক চীনা সেনাকে ভারতীয় ভূখণ্ডে আটক করা হয়। প্যাংগং লেকের দক্ষিণের একটি জায়গা থেকে আটক করা হয় ওই চীনা সেনাকে। সেনা আইন অনুযায়ী, ওই চীনা সেনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই চীনা সেনাকে খাবার, গরম জামাকাপড়, ও ওষুধ দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।
বিগত বছরের অক্টোবর মাসেও এক চীনা সেনা লাদাখ সীমান্তরেখা পেরিয়ে ভারত সীমান্তে প্রবেশ করে। তাকেও আটক করে ভারতীয় জওয়ানরা। লাদাখের ডেমচুখ সেক্টর থেকে ধরা পড়েন ওয়াং ইয়া লং নামের ওই চীনা সেনা। তারপর উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাকে সাতদিন পর চীনের হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় থেকেই ক্রমশ উষ্ণতার পারদ চড়েছে পূর্ব লাদাখ সীমান্তে। এর সময় থেকেই ভারতের সঙ্গে চীনের সম্পর্ক চরমে ওঠে। ১৫ই জুন গালওয়ানে চীনা সেনার সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষে নিহত হন ২০ জন ভারতীয় সেনা। অজানা সংখ্যক চীনা সেনার মৃত্যু হয় ওই সংঘর্ষে। সেই সময় থেকেই ভারতীয় সীমান্তে বাড়ানো হয় নিরাপত্তা, মোতায়েন করা হয় বেশি সংখ্যক সেনা। এই সংঘাতের জেরে চীনকে সায়েস্তা করতে বেশ কিছু পদক্ষেপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিকবার এই এই বিষয়ে চীনের সঙ্গে বৈঠক করা হলেও শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!