Nepal: পর্যটনে আতঙ্ক! নেপালে বিক্ষোভকারীদের হামলায় প্রাণ হাতে পালালেন ভারতীয় তরুণী!

দেশের বাইরে বেড়াতে গিয়ে হঠাৎ প্রাণ হাতে নিয়ে পালাতে হচ্ছে! পর্যটন বলতে যেখানে আনন্দ-বিনোদনের স্মৃতি বোঝায়, সেখানে আতঙ্ক আর চোখের জলে দিন কাটাতে হচ্ছে। নেপালের বর্তমান অশান্ত পরিস্থিতি এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে, বিদেশি পর্যটকরাও নিরাপদ নন।

গত কয়েক দিনে নেপাল কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু করে জনপ্রিয় শহর পোখরার রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বিক্ষোভকারীরা। হিংসাত্মক এই আন্দোলনের জেরে আতঙ্কে কাঁপছে স্থানীয় মানুষ থেকে শুরু করে বিদেশি অতিথিরাও। ভয়াবহ সেই পরিস্থিতির সাক্ষী হয়েছেন এক ভারতীয় তরুণী, যিনি পোখরার একটি হোটেলে অবস্থান করছিলেন।

তিনি আর কেউ নন, উপাসনা গিল, ভারত থেকে গিয়ে সেখানে ভলিবল লিগের সঞ্চালনা করছিলেন। পরিস্থিতি খারাপ দেখে বাইরে বেরোনো বন্ধ করেছিলেন। কিন্তু হোটেলের ভেতরেই নিরাপত্তা পাবেন ভেবেছিলেন যিনি, সেই হোটেলেই হঠাৎ হামলা চালায় বিক্ষোভকারীরা। উপাসনা জানান, তিনি তখন স্পা করাচ্ছিলেন। ঠিক সেই সময় লাঠি হাতে কয়েকজন তাঁর দিকে ধেয়ে আসে। কোনও মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে বেরোন তিনি।

উপাসনার অভিযোগ, বিক্ষোভকারীরা গোটা হোটেলে আগুন ধরিয়ে দেয়। তাঁর সমস্ত জিনিসপত্র, মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। আতঙ্কিত অবস্থায় ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় তিনি সাহায্যের আবেদন জানান। কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমাকে দেশে ফেরানোর ব্যবস্থা করুন, এখানে পরিস্থিতি ভয়ঙ্কর।’’ তাঁর বক্তব্য অনুযায়ী, রাস্তায় সর্বত্র আগুন জ্বলছে, বিক্ষোভকারীরা কাউকেই রেহাই দিচ্ছে না—সে স্থানীয় হোক বা পর্যটক।

আরও পড়ুনঃ Kolkata : নাগরিকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান! ইএম বাইপাসে পরিকল্পিত ট্র্যাফিক ব্লক নিয়ে মেট্রো কাজ শুরুর প্রস্তুতি!

অশান্ত পরিস্থিতির দিকে নজর রেখেই ভারতীয় দূতাবাস পর্যটকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে। প্রকাশ করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বরও। ভারতীয়রা জরুরি অবস্থায় যোগাযোগ করতে পারেন 977-9808602881 এবং 977-9810326134 নম্বরে (হোয়াটসঅ্যাপ কলেও সক্রিয়)। উপাসনার মতো আরও বহু পর্যটক এ মুহূর্তে দেশে ফেরার জন্য সরকারের সহায়তা কামনা করছেন। নেপালের রাজনৈতিক অস্থিরতা কীভাবে পর্যটন শিল্পকে বিপর্যস্ত করছে, তার স্পষ্ট ছবি উঠে এসেছে এই ঘটনায়।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles