জ্যোতিষশাস্ত্রের মতে, জ্ঞানের গ্রহ বৃহস্পতি দেবতাদের গুরু। জীবনে সৌভাগ্য, জ্ঞান, আধ্যাত্মিকতা ও সম্মান আনার জন্য এই গ্রহকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চলতি বছর ২০২৫ সালের নভেম্বরে বৃহস্পতি বক্রী হতে চলেছেন। কর্কট রাশিতে অবস্থান করার সময়, ১১ নভেম্বর রাত ১০টা ১১ মিনিটে তিনি বক্রী হবেন। দীর্ঘ প্রায় চার মাস এই অবস্থা চলবে এবং ১১ মার্চ ২০২৬, রাত ৮টা ৫৮ মিনিটে বৃহস্পতি আবার মার্গী হবেন। এই সময়ে অনেক রাশির জন্য বিশেষ পরিবর্তন আসবে। বিশেষ করে তিনটি রাশি সবচেয়ে বেশি উপকৃত হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি ভাগ্যবান হতে চলেছে।
বৃষ রাশি
বৃহস্পতির বক্রী অবস্থান বৃষ রাশির জাতকদের জন্য অনেক শুভফল নিয়ে আসবে। সাহস ও আত্মবিশ্বাস বাড়বে, ফলে যে কোনও কাজে সাফল্য পাওয়া সহজ হবে। পড়াশোনা ও যোগাযোগের ক্ষেত্রেও উন্নতি ঘটতে পারে। যাঁরা চাকরিজীবী, তাঁদের পদোন্নতির সুযোগ থাকবে। আবার ব্যবসায়ীদের জন্যও এই সময় লাভজনক হতে পারে, নতুন চুক্তি বা গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে। এমনকি ভ্রমণের সম্ভাবনাও রয়েছে, যা জীবনে নতুন অভিজ্ঞতা এনে দেবে। সব মিলিয়ে বৃষ রাশির জাতক জাতিকারা জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।
কন্যা রাশি
কন্যা রাশির জন্য বৃহস্পতির বক্রী হওয়া সত্যিই সৌভাগ্যের খবর। এই সময়ে আয়ের উৎস বাড়তে পারে, ফলে আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে। সম্মান ও সামাজিক মর্যাদা বাড়বে। কর্মজীবনে নতুন সুযোগের দরজা খুলে যাবে এবং বহুদিনের চেষ্টার ফল মিলতে পারে। ব্যক্তিগত জীবনের চাপ বা উত্তেজনা কমে আসবে। পাশাপাশি, কথা বলার দক্ষতা বাড়বে, যা সম্পর্কের ক্ষেত্রে ও কর্মক্ষেত্রে দু’দিকেই সাহায্য করবে। সব মিলিয়ে কন্যা রাশির জন্য এটি এক সুখবর।
তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের জন্যও এই সময় বিশেষ শুভ। কর্মজীবনে সাফল্যের নতুন পথ তৈরি হবে। ব্যবসা বা পেশায় নতুন সম্ভাবনা আসতে পারে এবং ক্যারিয়ারের উন্নতির সুযোগ মিলবে। যাঁরা চাকরিতে আছেন, তাঁদের জন্য ঊর্ধ্বতন কর্তাদের সহযোগিতা পাওয়া সহজ হবে। কাজের প্রতি আরও মনোযোগী হলে দীর্ঘমেয়াদি লাভ হবে। এই সময়ে তুলা রাশির জাতকদের সম্মান ও সুখ দুটোই বাড়বে।
আরও পড়ুনঃ Nepal: পর্যটনে আতঙ্ক! নেপালে বিক্ষোভকারীদের হামলায় প্রাণ হাতে পালালেন ভারতীয় তরুণী!
বৃহস্পতির বক্রী হওয়া সব রাশির জন্য একরকম ফল দেয় না। তবে বৃষ, কন্যা ও তুলা—এই তিন রাশির জন্য ২০২৫ সালের নভেম্বরে শুরু হওয়া এই সময়কাল এক বিশেষ শুভ অধ্যায় হতে চলেছে। আত্মবিশ্বাস, অর্থ ও সম্মান—সব দিক থেকেই এঁরা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।






