লুট করা হচ্ছে টাকা-গয়না, কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট, বাংলাদেশ থেকে ফেরার পথে চূড়ান্ত হেনস্থার মুখে ভারতীয়রা

Indians Facing Trouble while Returning from Bangladesh: বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। ছাত্র আন্দোলনের জেরে সেদেশে কার্যত আগুন জ্বলছে। বর্তমানে পরিস্থিতি খানিক উন্নত হলেও সে দেশে থাকা হিন্দুরা বেশ সঙ্কটে। এমন আবহে বাংলাদেশে থাকা ভারতীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ দেশে ফেরার। কিন্তু সেখানেও বাধা! ফেরার পথেও চূড়ান্ত হেনস্থার মুখে পড়তে হচ্ছে ভারতীয়দের (Indians Facing Trouble while Returning from Bangladesh)

কোটা বিরোধী আন্দোলনের জেরে গত প্রায় ২ মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত। প্রাণ গিয়েছে শ’য়ে শ’য়ে মানুষের। এমন পরিস্থিতির মধ্যেই গতকাল, সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আপাতত তিনি ভারতেই রয়েছেন। হাসিনা দেশ ছাড়ার পরই গণভবন দখল করে জনতা। বাংলাদেশের দায়িত্ব এখন সেনাবাহিনীর হাতে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে বাংলাদেশে।

বাধ্য হয়েই দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। এরপর থেকে বাংলাদেশে শুরু হয়েছে উল্লাস। এমন অবস্থায় সে দেশে থাকা ভারতীয়রা চাইছেন যত দ্রুত সম্ভব দেশে ফিরতে। ভারত ও বাংলাদেশের মধ্যে নিয়মিত যাতায়াত করেন অনেক মানুষই। কেউ কেউ ব্যবসার কারণে যান কেউ বা আবার আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা করতে যান (Indians Facing Trouble while Returning from Bangladesh)

বাংলদেশে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অনেকেই আটকে ছিলেন সে দেশে। সোমবার পরিস্থিতি আরও খারাপ হতেই সেখানে থাকা ভারতীয় হিন্দুরা এ দেশে ফিরতে উদ্যত হন। কিন্তু ফেরার পথেও তুমুল হেনস্থার মুখে পড়তে হচ্ছে তাদের, এমনটাই খবর (Indians Facing Trouble while Returning from Bangladesh)। জানা গিয়েছে, কারোর পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হচ্ছে, কারোর থেকে টাকা চাওয়া হচ্ছে তো কারোর আবার সোনাগয়নাও লুট করা হচ্ছে।

উত্তরবঙ্গের নকশালবাড়ির এক বাসিন্দা জানান, ২৮ দিন আগে তিনি বাংলাদেশ গিয়েছিলেন এক আত্মীয়ের বাড়িতে। কিন্তু আজ, মঙ্গলবার ফেরার পথে বাধা পান তিনি। একদল যুবক সীমান্তের কাছে তাঁর পথ আটকে তাঁকে প্রশ্ন করে, তিনি কী হিন্দু হওয়ায় বাংলাদেশ ছাড়ছেন। এরপরই ওই মহিলার পাসপোর্ট কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এরপর টাকা দিলে ওই পাসপোর্ট ফেরত দেওয়া হয় বলে জানান ওই মহিলা (Indians Facing Trouble while Returning from Bangladesh)

ভারতে থাকা বাংলাদেশিরাও অনেকেই যোগাযোগ করতে পারছেন না পরিবারের সঙ্গে। বাংলাদেশের অনেক ব্যবসায়ী ব্যবসার কাজে ভারতে আসতে চেয়ে বাধা পাচ্ছেন বলে অভিযোগ (Indians Facing Trouble while Returning from Bangladesh)। সেদেশের এই আন্দোলন নিয়ে তারাও বেশ ক্ষোভ প্রকাশ করেছেন।

RELATED Articles