সংঘর্ষবিরতির ঘোষণা হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা আগে। আর তার মধ্যেই পরিস্থিতি ঘোরালো। ইজরায়েলের দিকে মিসাইল হামলা চালিয়েছে ইরান, এমনটাই দাবি তেল আবিবের। যদিও ইরান সেই অভিযোগ অস্বীকার করেছে।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাতজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই হামলার কড়া জবাব দিতে হবে। তাঁর কথায়, “যথোপযুক্ত পালটা প্রত্যাঘাত হবেই।” অপরদিকে, তেহরানের দাবি— তারা কোনও হামলা চালায়নি। উল্টে সংঘর্ষবিরতি মেনেই চলছে তারা।
ঘটনার জেরে ফের উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
আরও পড়ুনঃ Kunal Ghosh : “ওনার এক জ্যেঠুর নাম রবিন দেব থেকে সেদিন রিগিং দেব হয়ে গিয়েছিল”— মীনাক্ষীকে নিশানা করে বিস্ফোরক কুণাল ঘোষ!
📌 প্রিয় পাঠক, এই সংবাদটি একেবারে সদ্য পাওয়া। প্রাথমিক যা তথ্য আমাদের হাতে এসেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করা হল। আরও বিস্তারিত তথ্য পাওয়া মাত্র খবরটি হালনাগাদ করা হবে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবারও পেজটি রিফ্রেশ করে দেখুন। আমরা ভুয়ো বা বিভ্রান্তিকর খবর থেকে আপনাদের দূরে রাখার সর্বতোভাবে চেষ্টা করি। তথ্য যাচাই করেই খবর পরিবেশন করি— আপনাদের আস্থা আমাদের প্রেরণা।





