স্পর্শ কাতর হয়ে রয়েছে ভারত চীন সীমান্ত সম্পর্ক। গতরাতে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব লাদাখ সীমান্ত। চৈনিক সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় সেনা। ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পূর্ব লাদাখের গ্যালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনা সেনা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Violent-face off between Indian and Chinese troops in Galwan Valley, three Army personnel, including an officer, dead
Read @ANI Story | https://t.co/KIRIKLE6Do pic.twitter.com/Ts354cSpWG
— ANI Digital (@ani_digital) June 16, 2020
এই ঘটনায় ভারতীয় সেনা বাহিনীর এক আধিকারিক ও ২ জওয়ানের মৃত্যু হয়েছে। কর্তব্যরত সেনা আধিকারিকরা নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নিতে সচেষ্ট হয়েছেন বলেও জানান হয়েছে। কিছু সময় পরেও ভারতীয় সেনা বাহিনীর পক্ষ থেকে বিবৃতি জারি করে জানান হয় গ্যালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে ডি এক্সেলেশন প্রক্রিয়া চলাকালীনই দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুই পক্ষের সেনাই হতাহত হয়েছে।
Defence Minister Rajnath Singh held a meeting with Chief of Defence Staff General Bipin Rawat, the three service chiefs and External Affairs Minister Dr S Jaishankar. Recent developments in Eastern Ladakh were discussed. pic.twitter.com/0HiE9jBdDj
— ANI (@ANI) June 16, 2020
এই দিনই পূর্ব লাদাখ সীমান্ত নিয়ে আলোচনায় বসেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বৈঠক করেন, চিফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। পূর্ব লাদাখের বর্তমান পরিস্থিতিত নিয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয় বলেই সূত্রের খবর।
Indian troops on Monday seriously violated consensus of the two sides by illegally crossing the border twice & carrying out provocative attacks on Chinese soldiers, resulting in serious physical clashes, China's Global Times quotes their Foreign Minister
— ANI (@ANI) June 16, 2020
অন্যদিকে বিদেশি একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে চীনাদের ওপর আক্রমণ চালিয়েছে বলেই দাবি করেছে বেজিং। চীনের দাবি এই সংঘর্ষের ঘটনায় তাঁদের ৫ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন সৈন্য।
সূত্রের খবর, সীমান্ত উত্তাপ নিয়ে দুই দেশের মধ্যেই বৈঠক চলছে। আর সেই বৈঠকের সূত্র ধরেই সেনা গ্যালওয়ান উপত্যকার লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে সেনা সরাচ্ছিল ভারত। কিন্তু সেনা সরাতে ইচ্ছে ছিলনা চীনের। পাল্টা ভারতীয় সেনাদের উত্যক্ত করার জন্য পাথর ছুঁড়ছিল তাঁরা বলেও অভিযোগ। এই ঘটনার পরই দুই দেশের সেনা বাহিনী হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
সীমান্ত বিবাদকে কেন্দ্র করেই কূটনৈতিক স্তরে কথা চলছিল দুই দেশের। এই ঘটনা এবার সেই আলোচনায় অন্তরায় হয় কিনা তা সময় বলবে।





