বর্তমান সময়ে দাঁড়িয়ে নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। ভারতীয় মানচিত্র আজ নেপালের দ্বারা আক্রান্ত। কারণ ভারতের অংশ নিজেদের বলে দাবি করে নেপালের কে.পি. শর্মা ওলির সরকার নতুন মানচিত্র প্রকাশ করেছে।

নেপাল ইস্যুতে এবার তাই সরব হয়েছে বাংলার জাতীয়তাবাদী সংগঠন বাংলা পক্ষ! তাঁদের অভিযোগ নেপাল সীমান্তে ভারতীয় নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছে। দিল্লী – হিন্দি সাম্রাজ্যবাদী মিডিয়া কিন্তু চুপ, ভারতের কেন্দ্রীয় সরকার চুপ কারণ বাঙালী বিদ্বেষে এরা ঐক্যবদ্ধ। হিন্দি সাম্রাজ্যবাদ ও মোমো আগ্রাসীরা দুজনেই গোর্খাল্যান্ড ষড়যন্ত্রে জড়িত। তাই ভারত তথা বাংলার অখণ্ডতা ও সুরক্ষাকে দৃঢ় করতে, রক্ষা করতে আওয়াজ তুলতে হবে সেই বাংলা ও বাঙালীকেই।

তাঁদের মতে যে নেপালীরা ভারতের এলাকা দখল করতে চায়, তাঁরাই অবৈধ ভাবে বাংলায় ঢুকে গোর্খাল্যান্ড তৈরীর ষড়যন্ত্র করে। তাই আজ বাংলা পক্ষ নেপাল বর্ডার সিল করার ও গ্রেটার নেপাল চক্রান্ত ব্যর্থ করার আওয়াজ তোলে। তবে বাংলা পক্ষ নেপাল কে ভারতের শত্রু মনে করলেও ভারত-নেপাল সম্পর্ক নিয়ে যথেষ্ট আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে উভয় পক্ষের আলোচনাতেই মিলবে সমাধান! দুই দেশের এই বন্ধুত্ব কেউ ভাঙতে পারবে না!

নেপালের নতুন ম্যাপ সেই দেশের নিম্নকক্ষে পাশ হওয়ার পর এই প্রথম প্রতিক্রিয়া দেন ভারতের কোনও শীর্ষস্থানীয় নেতা। তাঁর মতে যে অঞ্চলটিকে নিয়ে এত সমস্যা সেই লিপুলেখ অবধি মানস সরোবরের তীর্থযাত্রীদের জন্য যে রাস্তা, সেটি ভারতীয় এলাকাতেই বানানো।






