শ্রীলঙ্কার হয়ে সাহায্যপ্রার্থী এই গায়িকা! দেশের চরম সঙ্কটে পাশে দাঁড়ালেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানি

চরম আর্থিক সঙ্কটে জর্জরিত হয়ে পড়েছে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। তাঁর দেশের এমন সঙ্কটে ভারতে বসে এক ভিডিয়ো বার্তা দিলেন ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানি। নিজের ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি। সেখানে শ্রীলঙ্কাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে সারা বিশ্বকে অনুরোধ করেছেন ইয়োহানি। তিনি নিজে শ্রীলঙ্কার বাসিন্দা। তাই ভারতে থাকলেও এই মুহূর্তে তাঁর মন পড়ে রয়েছে শ্রীলঙ্কায়।

ভিডিয়ো বার্তায় নিজের অবস্থান সম্পর্কে এই গায়িকা বলেন যে তিনি নিজের দেশের বর্তমান অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত। কয়েক সপ্তাহ যাবৎ ভারতে থাকলেও নিজের দেশে কী ঘটছে সে সম্পর্কে খুবই চিন্তিত তিনি। দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংঙ্কটের মধ্যে রয়েছে। এই অবস্থায় সেখানে থাকতে না পেরে খুবই দুঃখিত তিনি। শিল্প ও ব্যক্তি হিসাবে সব সময়ই অরাজনৈতিক ছিলেন, এমনটাই জানালেন ইয়োহানি। তিনি এবং তাঁর গানের দল কারও অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও তাঁর এই নীতি মানবেন। তবে দেশের একজন প্রতিনিধি হিসাবে তিনি নিজের নীরবতা ভঙ্গ করলেন।

দেশের এই আর্থিক সঙ্কটে পাশে দাঁড়াতে ইয়োহানি একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ করতে চলেছেন। ভারতে সেই প্রকল্পের কাজ হচ্ছে। শ্রীলঙ্কার সতীর্থদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছেন তিনি। এর মাধ্যমে তিনি নিজের দেশের পাশে দাঁড়াতে চান। ভারতের প্রতিবেশী দেশের কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন আর্থিক সাহায্য করে। ১০০ কোটি ডলার ঋণের পাশাপাশি শ্রীলঙ্কাকে জ্বালানিও পাঠিয়েছে ইতিমধ্যেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles