করোনা পরিস্থিতিতেও ভারতের সঙ্গে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে চলেছে চীন, নেপাল ও পাকিস্তানের মতো পড়শি দেশগুলো। গালওয়ান উপত্যকায় সংঘর্ষে ভারতের যে বীর কুড়ি জন সেনা শহীদ হয়েছিলেন তার ক্ষত এখনো মিলিয়ে যায়নি। তাই প্রতিরক্ষা আরো শক্তিশালী হওয়ার জন্য দেশে আসছে পাঁচটি রাফাল বিমান।
কথা ছিল যে জুলাইয়ের শেষ সপ্তাহে দেশে আসবে রাফাল বিমান। সেইরকমই কথা অনুযায়ী সূত্র মারফত জানা গিয়েছে যে আজ ফ্রান্সের এয়ারবেস থেকে পাঁচটি রাফাল বিমান ভারতের উদ্দেশ্যে রওনা দেবে।
https://twitter.com/Indian_Embassy/status/1287639572160172032
৭ হাজার ৩৬৪ কিমি দূরত্ব অতিক্রম করে ৫ টি রাফাল বিমান বুধবার আম্বালা এয়ারবসে পৌঁছাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলটরাই এই বিমান উড়িয়ে দেশে আনছেন।
সূত্র মারফত জানা গিয়েছে যে, সম্ভবত এই রাফাল বিমান গুলোকে আগামী সপ্তাহেই লাদাখে মোতায়েন করা হবে। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সঙ্গে ভারতের ৩৬টি রাফাল বিমান এর চুক্তি হয়েছিল যার মূল্য ৫৯ হাজার কোটি টাকা।

জানা গিয়েছে যে ফ্রান্সের এয়ারবেস থেকে যাত্রা শুরু করে প্রথমে আরব আমিরশাহীর ডাফরা এয়ারবেসে সেগুলি অবতরণ করবে। সেখান থেকে জ্বালানি সংগ্রহ করে এবং বিমানগুলির সবকিছু ঠিকঠাক আছে কিনা তা পুনরায় একবার পরীক্ষা করে ভারতের উদ্দেশ্যে আসবে।

এই বিমানগুলো ভারতীয় পাইলটরাই উড়িয়ে নিয়ে আসবেন এবং কোম্পানির চুক্তি অনুযায়ী মোট ৩৬ টি রাফাল বিমান উড়ানোর ট্রেনিং দেওয়া হবে ভারতীয় বায়ুসেনাকে।

যদিও প্রথম ধাপে দশটি রাফাল বিমান ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতিতে ফ্রান্স আপাতত পাঁচটি রাফাল বিমান পাঠাতে পারছে বলে জানা গিয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২রা জুন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছিলেন। সেই সময় ফ্রান্স আশ্বাস দিয়েছিল যে, ভারতকে দেওয়া রাফাল বিমান গুলোর ডেলিভারি সময়মতই হবে। করোনা মহামারীর প্রভাব এই চুক্তিতে পড়বে না। সেই কথা মতোই জুলাইয়ের শেষ সপ্তাহে ভারতে প্রবেশ করতে চলেছে অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান রাফাল বিমান।





