ভারতীয় ভূ-খন্ডকে নিজেদের বলে দাবি করে নয়া ম্যাপ নেপালের! তীব্র অসন্তোষ প্রকাশ ভারতের!

ভারতীয় ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে নতুন ম্যাপ‌ও বের করে ফেলেছে নেপাল। শনিবার সংসদের নিম্নকক্ষে সর্বসম্মত ভাবে সংবিধান সংশোধনী বিলটি পাশ হয়ে গিয়েছে। অপেক্ষা শুধুমাত্র উচ্চকক্ষের মান্যতার। নেপালের এই আচরণের জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ভারত। নিজেদের দাবি আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলার যে বোঝাপড়া হয়েছিল, নেপাল সেই কথাও ভেঙেছে বলেই ভারতের অভিযোগ।

নেপালের নয়া ম্যাপ প্রথম প্রকাশ্যে এসেছিল গত মাসের ২০ তারিখ, যেদিন প্রথম পেশ করেন কেপি শর্মা ওলির মন্ত্রী। গতকাল পায় নিম্ন কক্ষে স্বীকৃতি। ভারতের বিহার ও উত্তরাখণ্ডের কিছু অংশ আছে এই ম্যাপে। এর মধ্যে আছে লিপুলেখ, কালাপানি ও লিমপিয়াধুরা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন যে এটা কৃত্তিম ভাবে নিজেদের জমির দাবি বাড়িয়ে দেওয়ার চেষ্টা প্রতিবেশী রাষ্ট্রের। অনুরাগ শ্রীবাস্তবের মতে ভারত নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছে।

তিনি বলেন এই কৃত্তিম বৃদ্ধি কোনও ঐতিহাসিক তথ্য, প্রমাণের ওপর ভিত্তি নয়। নেপালের দাবি ধোপে টিকবে না, সাফ জানান তিনি। দুই দেশের মধ্যে সীমান্তের সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার যে প্রস্তাব ছিল এটি সেটিকেও ভঙ্গ করে, মনে করিয়ে দিয়েছে দিল্লি।

নেপাল বিষয়ে আপাতত সংযত প্রতিক্রিয়াই দিয়েছেন ভারতের সেনাপ্রধান এম এম নারভানে। তিনি বলেন নেপালের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক চিরকাল অটুট থাকবে। এর আগে তিনি বলেছিলেন কোনও অন্য দেশের উস্কানিতেই এই কাজ করছে নেপাল।

RELATED Articles

Leave a Comment