পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় করোনা আক্রান্ত দুজন রুগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, দুর্ঘটনাগ্রস্ত হয় একটি অ্যাম্বুল্যান্স। ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক ও করোনা আক্রান্ত একজন। দ্বিতীয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাঁশকুড়ার কোভিড হাসপাতালে দুই করোনা সংক্রামিতকে নিয়ে যাওয়ার সময় মেচোগ্রামের কাছে সকাল ৭টা নাগাদ ৬ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুল্যান্স চালক। হাসপাতালে মৃত্যু হয় এক করোনা আক্রান্তের। দ্বিতীয় করোনা আক্রান্তের অবস্থাও সংকটজনক। ট্রাকের চালক ও খালাসি পলাতক।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ওয়ালিপুর এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের কাছে ট্রাকের ধাক্কায় মারা গেলেন এক প্রৌঢ় সাইকেল আরোহী। গতকাল রাত সাড়ে ৯টার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে, সাইকেল আরোহীকে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। প্রায় ঘণ্টাখানেকের ওপর বিক্ষোভ চলে।পরে পুলিশের ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাতক ট্রাকের চালক পলাতক।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!