প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্তা কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের রায়কে পুনর্মূল্যায়ণের জন্য আইনজীবী নিয়োগ করতে চায় ভারত। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়াল পাকিস্তান। পাক জেলে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কূলভূষণের তরফে আবেদন জানাবেন ভারতীয় নয় বরং পাক আইনজীবী। বুধবার এমনটাই জানাল ইসলামাবাদ আদালত।
গতকাল ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন জমা করে কুলভূষণের জন্য আইনজীবী নিয়োগ করতে বলেছে পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রক। সেখানে বলা হয়েছে, ‘যদিও আদালতে আবেদন করার জন্য কূলভূষণ যাদব আইনজীবী নিয়োগ করতে নারাজ, তবুও জাতীয় স্বার্থে কম্যান্ডার যাদবের তরফ থেকে একজন আইনি প্রতিনিধি নিয়োগ করা হবে। যাতে তাঁর মৃত্যুদণ্ডাদেশের পুনর্মূল্যায়ণ করার সুযোগ পাওয়া যায়।’
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০১৯ সালের জুলাই মাসে পাকিস্তানকে, কূলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাসের যোগাযোগ করানোর নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক আদালত।
তবে ইসলামাবাদ আদালতে মৃত্যুদণ্ডের পুনর্মূল্যায়ণ-এর আবেদন দাখিল করা এবং তাঁর পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারালয়ের নির্দেশ মেনে চলতে পারে পাক প্রশাসন।





