Cyber attack : এক ক্লিকেই সর্বনাশ! পাকিস্তানের সাইবার হানার নতুন অস্ত্র ‘Dance of Hillary’, সতর্ক না থাকলেই বিপদ!

আজকের দিনে স্মার্টফোন ছাড়া যেন জীবন চলে না। কাজ থেকে বিনোদন, খবর থেকে সোশ্যাল মিডিয়া—সবকিছুতেই আমরা নির্ভর করি মোবাইল ও ইন্টারনেটের উপর। কিন্তু সেই বিশ্বস্ত যন্ত্রটিই যদি একদিন বিপদ ডেকে আনে? হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। একটা ক্লিকেই আপনার ফোন বা কম্পিউটার হয়ে উঠতে পারে বিপজ্জনক অস্ত্র।

হোয়াটসঅ্যাপ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আত্মীয়, বন্ধু বা অফিস—সবার সঙ্গে যোগাযোগ রাখার সহজতম উপায় এই অ্যাপ। কিন্তু সম্প্রতি এই হোয়াটসঅ্যাপ ঘিরেই দেখা দিয়েছে গুরুতর আশঙ্কা। অচেনা নম্বর থেকে আসা একটি ভিডিও বা মেসেজই আপনার সমস্ত তথ্য চুরি করতে পারে। অথচ আপনি বুঝতেই পারবেন না, কখন ফাঁদে পড়লেন!

সূত্র মারফত জানা যাচ্ছে, পাকিস্তান ভারতকে টার্গেট করে একটি বড় মাপের সাইবার হানার ছক কষছে। ফোন বা কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে তথ্য চুরি করা, ফোন হ্যাক করে নজরদারি চালানো—এমনই একাধিক পরিকল্পনা চলছে তাদের তরফে। সবচেয়ে বিপজ্জনক বিষয়, এই হামলার হাতিয়ার হল সাধারণ মেসেজ ও ভিডিও ফাইল। “Dance of Hillary” নামের একটি ভিডিও বা “Tasksche.exe” নামের ফাইল ক্লিক করলেই সর্বনাশ।

সাইবার বিশেষজ্ঞদের মতে, অচেনা বা আন্তর্জাতিক নম্বর থেকে আসা হোয়াটসঅ্যাপ কল রিসিভ করাও বিপজ্জনক হতে পারে। অনেক ক্ষেত্রে কনট্যাক্টে না থাকা নম্বর থেকেও ভিডিও কল করে হ্যাকিংয়ের ফাঁদ পাতছে হ্যাকাররা। তাই এখনই সতর্ক হওয়ার সময়।

আরও পড়ুনঃ Pakistan: পাকিস্তানের দ্বিচারিতা! যুদ্ধ করবে কার পয়সায়? শত্রুদের হুমকি দিয়ে এখন বিশ্বব্যাঙ্কের দরজায় ভিক্ষার থালা পাকিস্তানের!

সাইবার হানার হাত থেকে বাঁচতে বিশেষজ্ঞদের পরামর্শ, সমস্ত অ্যাপে অটো ডাউনলোড বন্ধ করে দিন। অচেনা লিঙ্ক বা ভিডিও তে কখনোই ক্লিক করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মেসেঞ্জারে আসা সন্দেহজনক মেসেজ বা ফাইল দেখলে সঙ্গে সঙ্গে ডিলিট করুন। প্রযুক্তি আমাদের বন্ধু, কিন্তু সচেতনতা না থাকলে সেটিই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় শত্রু।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles