তালিবানদের অত্যাচারে সরগরম আফগানিস্তান। এরইমধ্যে মহর্ষি বাল্মীকির সঙ্গে তালিবানদের তুলনা করে বিপাকে পরেছেন উর্দু কবি মুনাওয়ার রানা। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য। একজন ব্যক্তি এই অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ২৯৫এ, এবং ৫০৫(১) বি ধারায় মামলা দায়ের হয়েছে উর্দু কবি মুনাওয়ার রানার বিরুদ্ধে।
সূত্র থেকে জানা গিয়েছে, একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তালিবানের সঙ্গে রামায়ণ রচয়িতার সম্পর্ক স্থাপন করেছেন। তাঁর মন্তব্য, “রামায়ণ লেখার পরে বাল্মিকী ঈশ্বর হয়ে গিয়েছিলেন। অথচ আগে তিনি ছিলেন একজন ডাকাত। একজন মানুষের চরিত্র বদলে যেতে পারে। একই ভাবে তালিবানরা এখন জঙ্গী থাকলেও, আগামী দিনে তারাও বদলে যাবে।” কবির এই বক্তব্য বিপাকে ফেলে দিয়েছে তাঁকে।
গতবছরও ফ্রান্সের জঙ্গী হামলাকে সমর্থন জানিয়ে শিরোনামে এসেছিলেন এই কবি। তালিবান সম্পর্কে তিনি আরও বলেন, “যখন আপনি বাল্মিকীর সঙ্গে কথা বলেন, তখন আপনাকে তাঁর অতীত সম্পর্কে বলতে হয়। আপনাদের ধর্মে আপনারা সবাইকে ঈশ্বর প্রতিপন্ন করেন। কিন্তু উনি ছিলেন একজন লেখক। উনি রামায়ণ লিখেছিলেন।” এর আগেও নিজের মন্তব্যের জেরে বিপাকে পরেছেন এই উর্দু কবি।
আগে তিনি জানিয়েছিলেন, হজরত মহম্মদ ও ইসলামকে অসম্মান করতে কার্টুন আঁকা হয়েছিল। এই ঘটনার কারণে বহু মানুষ চরম পদক্ষেপ নেন। আর সেটাই ফ্রান্সে করা হয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন, জঙ্গিদের জায়গায় থাকলে তিনিও একই ভাবে হত্যালীলা চালাতেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন এই কবি। ফ্রান্সের সঙ্গে যেহেতু রাফায়েল চুক্তি করা হয় তাই, প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়াচ্ছেন বলে দাবি করেছিলেন মুনাওয়ার। কিন্তু এবার তালিবানদের সঙ্গে মহাকবি বাল্মিকীর তুলনা করেছেন। যা’তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তাঁর এই বক্তব্যে আপত্তি তুলেছেন বহু মানুষ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার