ছিঃ! অন্ধ্রপ্রদেশে হাসপাতালের বাইরে করোনা রোগীর দেহ খুবলে খেল কুকুরের দল!

সরকারের চূড়ান্ত গাফিলতির ফলে এক করোনা রোগীর দেহ খুবলে খেল কুকুরের দল। করোনা মোকাবিলায় চরম অবব্যবস্থার অভিযোগ উঠেছে অন্ধ্রপ্রদেশের এক হাসপাতালের বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের সরকারি হাসপাতালের এই ঘটনায় রোগীর আত্মীয়দের অভিযোগ, করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ হাসপাতালের বাইরে ফেলে রেখেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। যেমনটা জানা যাচ্ছে, হাসপাতালের একটি শেডের নিচে ওই করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন হাসপাতালের‌ই এক নিরাপত্তাকর্মী। তাঁর‌ই প্রথম দৃষ্টিগোচের হয় যে ওই রোগীর দেহ খুবলে খাচ্ছে কুকুরের দল। তিনিই প্রথম কুকুরের দলটিকে তাড়িয়ে দেন। কিন্তু ততক্ষণে সেই মৃত ব্যক্তির মুখের একাধিক জায়গা থেকে মাংস খুবলে নিয়েছে ক্ষুধার্ত কুকুরের পাল।

হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন সেই নিরাপত্তারক্ষী। পরে জানা যায়, ওই মৃত ব্যাক্তির নাম কান্তা রাও। তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পর মৃতদেহ কেউ ওই শেডের তলায় রেখে দিয়েছিলেন।

পরে আরও মারাত্মক তথ‍্য সামনে আসে। কান্তা রাও নামে ওই ব্যক্তিকে ৫ই অগাস্ট হাসপাতালে ভর্তির জন্য আনা হয়েছিল। কিন্তু ভর্তি নেয়নি হাসপাতাল। করোনা আক্রান্ত ওই ব্যক্তি মারা যান ১০ই অগাস্ট‌। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা চন্দ্রবাবু নাইডু একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিও বার্তায় তিনিও হাসপাতালের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

RELATED Articles

Leave a Comment