মার্কিন ভোটযুদ্ধে বন্ধু হোঁচট খেতেই সুর বদল নাড্ডার! “করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ ট্রাম্প”, উক্তি তাঁর

এতদিন পর্যন্ত ভারতের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক বিশ্ববাসী দেখেছে। দুই দেশকেই কখন‌ও একে অপরের বিপক্ষে কথা বলতে শোনা যায়নি। এমনকি মার্কিন মুলুকে ভোট শুরুর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হোয়াইট হাউসের রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মুখ‌ও খোলেন।

কিন্তু মার্কিন ভোটযুদ্ধের ফলাফল বলছে কিছুটা আলাদাই। ডোনাল্ড ট্রাম্পকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। আর আমেরিকার রাজনীতির ছবি বদলের ইঙ্গিত পেয়েই সুর বদল ভারতীয় রাজনীতিকদের। যেমনটা শোনা গেল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (J.P Nadda) গলায়।

বিহারের দ্বারভাঙায় নির্বাচনের প্রচারের সভায় ঠিক তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা পারেননি সেটাই করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ করোনা মোকাবিলায় সম্পূর্ণণ ব্যর্থ হয়়েছেন ট্রাম্প ৷ কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা থেকে গোটা দেশকে বাঁচিয়েছেন ৷

নাড্ডা বলেন, ‘‘আমেরিকায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে৷ ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তিনি কোভিডের সঠিকভাবে মোকাবিলা করতে পারেননি৷ কিন্তু আমাদের মোদীজি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দেশ এবং দেশের ১৩০ কোটি জনগণকে বাঁচিয়েছেন৷’’ শনিবার বিহারে ভোটগ্রহণ ৷ তার আগে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শেষ দফার প্রচারে এসে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে করোনা প্রসঙ্গের উল্লেখ করেন জেপি নাড্ডা ৷

RELATED Articles