অসম বিস্ফোরণে নিহত দুই। দায় নিলো উলফার গোষ্ঠী।

কাল রাত ৮ টা নাগাদ হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে অসমের রাজধানী গুয়াহাটি। গুয়াহাটির জু রোডে ঘটে ঘটনাটি৷ বিস্ফোরণে কাল অবধি শুধু আহত হওয়ার কথা শোনা গেলেও শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে যে, গতকালের বিস্ফোরণে নিহত হয়েছেন দুজন। এবং আহত প্রায় ১২ জন। এই ১২ জনের মধ্যে রয়েছেন ২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আঘাত গুরুতর হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর এই বিস্ফোরণের দায় নিয়েছে অসমের স্বাধীন উলফার পরেশ বড়ুয়া গোষ্ঠী। বিস্ফোরণটি একটি মলের সামনে হয়ে থাকলেও নিশানা করা হয়েছিল মলের উল্টোদিকে থাকা একটি পুলিশ চৌকিকে। সেখানে রাজ্য পুলিশ ছাড়াও ছিলেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান৷ হঠাৎই রাত ৮ টার দিকে সেই পুলিশ চৌকি লক্ষ্য করেই গ্রেনেড ছুড়ে পালিয়ে যায় দুই জন বাইকে করে আসা দুষ্কৃতি।

উলফার গোষ্ঠী এই বিস্ফোরণের দায় নেওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন৷ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এই ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছেন যে, শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment