ফের উত্তেজনা ছড়িয়ে পরলো অসমে৷ আজ অসমের রাজধানী গুয়াহাটিতে একটি বিস্ফোরণকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। বর্তমানে সেখানকার বাসিন্দারা রয়েছেন যথেষ্ট আতঙ্কে।
হঠাৎই আজ এক বিস্ফোরণে কেঁপে অসমের রাজধানী গুয়াহাটি। বিস্ফোরণটি হয়েছে গুয়াহাটির জু রোডে। সূত্রের খবর, সেই রোডেই রয়েছে একটি বড়ো মল। আর সেই মলের সামনেই ঘটেছে বিস্ফোরণটি। বিস্ফোরণে কেউ মারা না গেলেও আহত হয়েছেন প্রায় ছয় জন৷
ঘটনাস্থলে প্রায় সঙ্গে সঙ্গে এসে পৌঁছায় পুলিশ, এবং দ্রুত তাঁরা সেই জায়গাটিকে ঘিরে ফেলেন। কারা এই বিস্ফোরণের জন্য দায়ী তা এখনও জানা যায়নি। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এই বিষয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। বিস্ফোরণে আহতদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে।





