উত্তপ্ত উপত্যকা। আহত ৪৭ জন জওয়ান৷

ফের এক শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো উপত্যকা। ৯ বছরের এক শিশুকে লজেন্সের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশি এক যুবক। আর এই ঘটনার প্রতিবাদেই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের বারামু্ল্লা।

এই ঘটনার প্রতিবাদে সোমবার রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বারামুল্লা জেলা কিছু অংশের বাসিন্দারা। তাদের রোষ গিয়ে পরে জাতীয় সরকে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর ওপর৷ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে তারা পাথর ছুড়তে শুরু করেন৷ এই ঘটনার জেরে পাথরের ঘায়ে আহত হন প্রায় ৪৭ জন জওয়ান৷ তাদের মধ্যে একজনের মাথায় পাথর লাগায়, তাঁর অবস্থা গুরুতর।

শুধু বারামুল্লা নয়, কাশ্মীরের বাকী অংশও এই শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে৷ বন্ধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদীরা। তার জেরে এদিন বন্ধ থাকে কাশ্মীরের বিভিন্ন স্কুল, দোকান। রাস্তাতেও সেভাবে গাড়িঘোড়া চলেনি। শুধুমাত্র সরকারি অফিস, ব্যাঙ্কগুলো খোলা ছিল।

বর্তমানে সেই নির্যাতিতা শিশু রয়েছে শ্রীনগর হাসপাতালে। অভিযুক্ত যুবকে গ্রেফতার করেছে কাশ্মীরের পুলিশ৷ কাশ্মীরের স্থানীয়রা অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়ার দাবী জানিয়েছেন৷ কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক স্থানীয়দের আশ্বস্ত করেছেন যে অভিযুক্তকে কঠিনতম শাস্তিই দেওয়া হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment