হাওড়াতে পাকরাও আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতি।

চারদিকে বেয়াইনি অস্ত্রের রমরমা। দুষ্কৃতিদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে এই বেয়াইনি অস্ত্র। আর সেই অস্ত্র দ্বারাই রাজ্যে উত্তেজনা, অসন্তোষ ছড়াচ্ছে তারা। তাই এবারে দুষ্কৃতি দমনে দফায় দফায় অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ।

সেই অভিযানের নেমেই হাওড়া থেকে পাকরাও করা হলো এই বেয়াইনি আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতিকে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে।

বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ হাওড়ার বেলুড় এলাকায় অভিযান চালায়। সেখানেই ধরা পরে এই দুইজন দুষ্কৃতি। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি রিভলভার এবং এক রাউন্ড গুলি। দুষ্কৃতিরা উভয়ই বেলুড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। এদের একজনের নাম রাজেশ রায় অপরজনের নাম মহম্মদ সাব্বির কুরেশি৷

আরও অন্যান্য খবর