‘ফণী’ এর পরই একত্রিত ভুবনেশ্বরের সমস্ত টেলিকম সংস্থাগুলো।

গত ৩ মে ওড়িশা উপকূলে সর্বশক্তি নিয়ে ঘন্টায় প্রায় ২০০ কিমি গতিবেগ নিয়ে আছড়ে পরে ‘ফণী’। এই সুপার সিভিয়ার সাইক্লোনের তিন ঘন্টার তান্ডবের পর কার্যত ওড়িশা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ব্যহত হয়েছে ওড়িশা নাগরিকদের সাধারণ জীবনযাত্রা। তবে ‘ফণী’ চলে যাওয়ার পর এবারে ধীরে ধীরে ফের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছে ওড়িশা। বিদ্যুত এবং জলের পরিষেবা এসেছে কিছু স্থানে। ঝড়ের দরুণ ওড়িশার যে টেলিকম ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল সেটিও ধীরে ধীরে ফিরছে তাদের ট্র্যাকে। এরমধ্যেই নয়া প্রশংসনীয় এক পদক্ষেপ নেয় ওড়িশার সমস্ত টেলিকম কোম্পানিগুলো।

 

ভুবনেশ্বর পৌরসভা এবং ভুবনেশ্বর স্মার্ট সিটি লিমিটেডের তরফে অনুরোধ করা হলে ওড়িশার সমস্ত টেলিকম কোম্পানিগুলো যেমন বিএসএনএল, এয়ারটেল, ভোডাফোন, রিলায়েন্স জিও প্রভৃতিরা তাদের নেটয়ার্কের সংযুক্তিকরণ ঘটিয়েছে। যার ফলে ওড়িশার যে কোনো নেটোয়ার্ক ব্যবহারকারী তার নেটয়ার্ক সংযুক্ত করতে পারবে অন্য যে কোনো টেলিকম সংস্থার অপারেটরের সঙ্গে৷ যার দরুণ মানুষ নিরবিচ্ছিন যোগাযোগ ব্যবস্থার সুবিধে পাবে বলে এই সমস্ত টেলিকম সংস্থাগুলো জানিয়েছে৷

Pubg Mobile Trigger

ওড়িশার সমস্ত টেলিকম সংস্থাগুলোর এই পদক্ষেপের প্রশংসা করেছেন ভুবনেশ্বরের পৌরসভা এবং ভুবনেশ্বর স্মার্ট সিটি লিমিটেড। ওড়িশা বাসীদের আরও জানানো হয়েছে যে কোনো এক সংস্থার গ্রাহক যদি অন্য সংস্থার নেটওয়ার্ক মারফট তাদের ডেটা কানেক্ট করতে চান, তবে সেটিও সম্ভব। তারজন্য শুধুমাত্র নিজের মোবাইলের সেটিংস অপশনে গিয়ে ডেটা রোমিং বিকল্পটি চালু করে দিতে হবে।

আরও অন্যান্য খবর