আজ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠানের তোড়জোড়। তবে সন্ধ্যের এই মেগা ইভেন্টের পূর্বে দিনভর নানান কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর৷
সকাল সকাল নরেন্দ্র মোদী পৌঁছেছিলেন ‘সদেব অটল’ এবং ‘রাজঘাট’ এ অটল বিহারী বাজপেয়ী এবং মহাত্মা গান্ধীর সমাধি স্থলে। সেখানে তিনি অটল বিহারী বাজপেয়ী এবং মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান৷
এরপর নরেন্দ্র মোদী হাজির হন ন্যাশনাল ওয়ার মিউজিয়ামে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তবে এখানেই শেষ নয়, আজ সারাদিনে আরও কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদীর৷ সারাদিন সেসমস্ত কর্মসূচি শেষে অবশেষে সন্ধ্যে থেকে শুরু হতে চলেছে আজকের মেগা ইভেন্ট।