এবারে চলন্ত ট্রেনে বসেই যাত্রীরা দেখতে পারবেন তাদের প্রিয় সিনেমা কিংবা সিরিয়াল।

সুখবর!! লম্বা ট্রেন যাত্রা? ট্রেন লেট? সময় কাটছেনা? আর চিন্তা নেই, এবারে চলন্ত ট্রেনে বসেই বিনোদনের ব্যবস্থা থাকছে রেল যাত্রীদের জন্য৷ ট্রেনে বসেই যাত্রীরা দেখতে পারবেন তাদের প্রিয় সিরিয়াল, সিনেমা, গান বাজনা ইত্যাদি, এবং পুরোটাই বিনামূল্যে।

 

রেলমন্ত্রী পীযূষ গোয়েল ইতিমধ্যেই টুইট করে রেলেই এই অভিনব পদক্ষেপের বিষয়ে জানিয়েছেন৷ টুইটে তিনি লেখেন যে, এই পরিষেবা যাত্রীদের খুবই ভালো লাগবে৷ এর দ্বারা যাত্রীরা যাত্রাপথেই দেখতে পারবেন তাদের প্রিয় সমস্ত অনুষ্ঠানগুলো৷ এই নতুন পরিষেবার নাম ‘রেলটেল’ দেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী। সূত্রের খবর, রেল স্টেশনগুলোতে ওয়াইফাই প্রদানকারী সংস্থাই এই দায়িত্বে থাকবে।

বিমানের ‘ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম’ এর মতোই হতে চলেছে রেলের এই পরিষেবা৷ বাফার ছাড়াই চলন্ত ট্রেনে গান শোনা, নানান অনুষ্ঠান, সিনেমা, সিরিয়াল দেখার জন্য কামরাতেই থাকবে মিডিয়া সার্ভার। এই পরিষেবায় যাত্রীরা আরও আকর্ষিত হবে বলেই মনে করছেন রেল মন্ত্রক৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment