পাক ব্যাট জওয়ানদের ভারতে প্রবেশের চেষ্টা অস্বীকার করলেন ইমরান৷ কাঠগড়ায় তুললেন ভারতকেই।

জম্মু কাশ্মীরের কেরান সেক্টরে গত ৩৬ ঘন্টা ধরে চলেছে ভারত – পাক গোলাবর্ষণ৷ ভারতীয় সেনা সূত্রে তার মাঝেই খবর মেলে যে সেই স্থান দিয়েই ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল পাক বর্ডার অ্যাকশন টিম এর কিছু সদস্য এবং কিছু জঙ্গিরা। কিন্তু ভারতীয় সেনারা তা বাঞ্চাল করে এবং মৃত্যু হয় ৭ জন পাক BAT জওয়ান এবং জঙ্গির।

কিন্তু সীমান্তে পাক সেনারা লাগাতার গোলাবর্ষণ করায় সেই দেহ গুলো উদ্ধার করা আর সম্ভব হয়নি। অপরদিকে গতকালই ভারতের তরফে পাকিস্তানকে প্রস্তাব দেওয়া হয় যে তারা ইচ্ছে করলেই সাদা পতাকা দেখিয়ে নিয়ন্ত্রণ রেখার এপার থেকে তাদের জওয়ানদের দেহ নিয়ে যেতে পারেন৷ কিন্তু পাকিস্তান সেই প্রস্তাবে নিশ্চুপ থাকে কারণ পাকিস্তান এই প্রস্তাবে রাজি হলে বিশ্বদরবারে প্রমাণ হয়ে যেত পাকিস্তানের আসল রূপ।

 

ফলে ভারতের প্রস্তাবে রাজি হওয়াতো দূরের কথা উল্টে ভারতকেই এবারে কাঠগড়ায় দাঁড় করালো পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান লেখেন যে, ভারতই নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসী মনোভাব দেখিয়ে চলেছে৷ ভারতের লাগাতাল গোলা বর্ষণেই নিয়ন্ত্রণ রেখায় মৃত্যু হয়েছে নিরাপরাধ কাশ্মীরের সাধারণ নাগরিকদের। BAT জওয়ানদের ভারতে অনুপ্রবেশের ঘটনাটিও এদিন সরাসরি অস্বীকার করেন ইমরান খান।

তবে ভারতীয় সেনা সূত্রে স্পষ্ট প্রমাণ রয়েছে পাক সেনাদের বিরুদ্ধে। অমরনাথ থেকে পাওয়া রাইফেল এবং আইডি বিস্ফোরণ আসলে পাক সেনারা ব্যবহার করে বলে জানা গিয়েছে। এছাড়াও পাক BAT জওয়ানদের মৃতদেহ নিয়ন্ত্রণ রেখার এপারে যে পরে রয়েছে তারও ছবি রয়েছে ভারতীয় সেনার নিকট। কাজেই পাক প্রধানমন্ত্রী যে এখন শুধুমাত্র বিশ্বদরবারে নিজেদের মুখ বাঁচাতে ভারতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment