এবারে সোশ্যাল মিডিয়াতেও আধার লিঙ্ক করাতে আগ্রহী সরকার।

এবারে থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীকে তাঁর ইউজ করা যে কোনো একটি সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে, এই বিশেষ পদক্ষেপ নিতে চাইছেন তামিলনাড়ু সরকার৷ ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নিকট।

 

তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে যে, ভুয়ো খবর রটানো, দেশ বিরোধী পোস্ট, সন্ত্রাসবাদে উস্কানীমূলক পোস্ট কিংবা কোনো যৌন বিষয়ক পোস্ট আটকেই তারা এই পদক্ষেপ নিতে চাইছেন৷ ইদানিং এই সমস্ত বিষয় বেশি দেখা গিয়েছে তামিলনাড়ুতে। আর তাই এই অপ্রীতিকর পোস্ট কারা করছেন তাদের শনাক্ত করতেই এই পদক্ষেপ সরকার নিতে চাইছেন বলে খবর।

তবে এই বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ ইতিমধ্যেই জানিয়েছেন যে, এভাবে সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে আধার লিঙ্ক করলে উপভোক্তাদের কোনো তথ্যই আর প্রাইভেট থাকবেনা৷ ব্যবহারকারীদের প্রাইভেসি পলিসি বলে আর কিছু থাকবেনা৷ এখন দেখার বিষয় এটি যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে তামিলনাড়ু সরকাররে কি আদেশ করেন৷

RELATED Articles

Leave a Comment