ফের হাস্যকর কান্ডের উপাদান হয়ে রইলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এবারে গুগলে গিয়ে ‘ভিখারি’ লিখলেই বেড়িয়ে আসছে ইমরান খানের ছবি। এই নিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের উপহাসের পাত্র হয়ে উঠেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷
প্রযুক্তিবিদদের মতে গুগলেও অ্যালগোরিদম জনিত কোনো সমস্যার কারণেই এই ঘটনাটি ঘটেছে। তবে বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি তাতে ব্যাক্তিটির সঙ্গে শব্দটি বেশ মিলে যাওয়ায় তা নেটিজেনদের হাস্যের খোরাকে পরিণত হয়েছে।
এমনিতেই আর্থিক পরিস্থিতি শোচনীয় পাকিস্তানের৷ তার ওপর ভারতের ৩৭০ ধারা বিলোপকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তান ইতিমধ্যেই ছিন্ন করেছে বাণিজ্যিক সম্পর্ক৷ তাতে ভারতের ক্ষতি দূর উল্টে লোকসানের বহর গুনতে হচ্ছে পাকিস্তানকেই৷ বর্তমানে পাকিস্তানে বিদেশী মুদ্রা মাত্র ৭৭৬০ কোটি ডলার রয়েছে, যা বাংলাদেশের নিকট থাকা বৈদেশিক মুদ্রারও অনেক কম। চিন, সৌদি আরবের খাতায় জমেছে পাকিস্তানের ঋণের ওপর ঋণ৷ মার্কিণ যুক্তরাষ্ট্রও তাদের অনুদানের পরিমাণ কমিয়ে ৪৪০০ কোটি ডলার থেকে ৪১০০ কোটি ডলারে নিয়ে এসেছে। কাজেই এই মুহূর্তে পাকিস্তানের পরিস্থিতি শোচনীয়ই বলা যায় তার মধ্যে তাই গুগলের ‘ভিখারি’ শব্দ প্রয়োগের কীর্তিতে বেশ মজাই পেয়েছেন ভারতীয় নেটিজেনরা।





