২০১৯ এর লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়লাভ করে ফের দ্বিতীয়বারের জন্য একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দেশে ফিরতে চলেছে বিজেপি সরকার। কংগ্রেসের অধিকারে আপাতত ৮৬ টি আসন। এমতাবস্থায় এক বিশেষ সিদ্ধান্ত নিওয়ার কথা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী৷
আজ নরেন্দ্র মোদী তথা বিজেপিকে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানোর পর কংগ্রেস সভাপতি কংগ্রেসের এই পরাজয়ের দায় নিলেন পুরোটা নিজের ওপরই নিলেন এবং ইচ্ছাপ্রকাশ করলেন কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর।
কংগ্রেসের তরফ হতে এই বিষয়ে জানানো হয়েছে আর এক সপ্তাহের মধ্যে ডাকা হবে কংগ্রেসের কার্যসমিতির বৈঠক। এবং সেই বৈঠকেই রাহুল গাঁধীর পদত্যাগের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।






