নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন রাহুল গাঁধী৷

লোকসভা নির্বাচনের গণনা শুরুর পরই বোঝা গিয়েছিল যে এবারেও একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দেশে ফিরতে চলেছে বিজেপি সরকার। সম্ভাব্য ৩০০ টিরও বেশি আসন পেয়ে এবারে ফের কেন্দ্রে শাসন ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত হতেই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী জানালেন তাঁর প্রতিক্রিয়া। তিনি শুরুতেই জয়ের জন্য অভিনন্দন জানান নরেন্দ্র মোদী এবং বিজেপিকে।

এরপর তিনি আরও বলেন যে জনতাই হলো আসল কর্তা। জনতা পরিস্কার ভাবে যে রায় জানিয়েছে তাকে না মেনে কোনো উপায় নেই। এর সঙ্গে তিনি ধন্যবাদ জানান সেই কংগ্রেস নেতা নেত্রীদের যারা লড়াই করেছেন। যদিও এরপর শোনা যাচ্ছে যে এই পরাজয়ের পর সম্ভবত কংগ্রেসের সভাপতির পদ থেকেও ইস্তফা দিতে চলেছেন রাহুল গাঁধী৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর