নিজের বক্তব্য থেকে একবারে ডিগবাজি খেলেন তৃণমূলের অনুব্রত৷

ভোট শুরুর সময় তৃণমূল নেতা অনুব্রত মন্ডল জানিয়েছিলেন যে এবারে ৪২ এ ৪২ পাবে তৃণমূল। আবার ভোটের শেষে তাই পাল্টে হয়েছিল ৪২ এর ৩৭ কিংবা ৩৮ টি আসন। কিন্তু মিললনা তাঁর কোনো পূর্বাভাসই।

শুধু তাই নয় এছাড়াও অনুব্রত বলেছিলেন যে, বিজেপি ১২০ টির বেশি আসন পেলে দল ছেড়েদেবেন। কিন্তু এবারে গণনার প্রায় শেষ পথে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, তিনি নাকী এই কথা বলেনইনি।

 

আরও অনুব্রত মন্ডল বলেছিলেন যে আসানসোলে বাবুল সুপ্রিয় জয় পেলে নাকী তিনি ছেড়ে দেবেন তৃণমূল৷ গণনা শুরু হওয়ার পরই দেখা যায় যে বাবুল সুপ্রিয় আসানসোলে বিপুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছেন। আজ অনুব্রতকে এই নিয়ে ফের প্রশ্ন করা হলে তিনি বলেন যে, “এটা তো রাজনীতি। রাজনীতিতে অনেক কথা বলতে হয় ভোট করাবার জন্য । মোদি তো বলেছিলেন, সবাইকে 15 লাখ টাকা দেবেন । দিয়েছেন ? উনি কি দল ছেড়েছেন? “

যদিও এখনও ৩৪ থেকে ৩৫ আসনে তৃণমূল জয় লাভ করবে নিজের এই পূর্বাভাসেই আস্থা রাখছেন অনুব্রত। বললেন, গণনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে।

আরও অন্যান্য খবর