আগামী ৮ জুন-ই শেষ হয়ে যেতে পারেন স্কুলগুলোর গরমের ছুটি।

টানা দুমাস ছুটি রাজ্য সরকারি এবং আধা সরকারি স্কুলগুলোর। ফণী এবং প্রচন্ড গরমে নাজেহাল পরিস্থিতিতে এই দুমাস ব্যাপি ছুটি ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। আগামী ৩০ শে জুন পর্যন্ত সেই বন্ধ ছিল। তবে এবারে শোনা যাচ্ছে সমালোচনার মুখে পরে কমতে পারে অতিরিক্ত গরমের ছুটি।

 

শোনা যায় যে এরমধ্যেই শিক্ষা মানোন্নয়নের জন্য নানান পরামর্শ ফেসবুকে একটি পোস্টে চেয়েছিলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই প্রশ্ন ওঠে স্কুলের দুমাসের ছুটি নিয়ে। সরকারের এই সিদ্ধান্তকে সমালোচনা করে অনেক শিক্ষক এবং শিক্ষানুরাগীরা। এরপরই সিদ্ধান্ত বদলের ইঙ্গিত পাওয়া যায় সরকার সূত্রে।

সূত্রের খবর গরমের ছুটি এরমধ্যেই কমে যেতে পারে। আগামী ৮ ই জুন স্কুলগুলোতে গরমের ছুটি শেষ হয়ে যেতে পারে বলে খবর। খুব শীঘ্রই সরকার তাদের এই সিদ্ধান্তটি জনসমক্ষে জানিয়ে দিতে চলেছে বলেও খবর মিলেছে সূত্রের তরফে।

RELATED Articles

Leave a Comment