চারদিনে দুবার কম্পন অনুভূত আন্দামানে। আতঙ্কে স্থানীয়রা।

গতকাল গভীর রাতে কেঁপে উঠলো আন্দামান ও নিকোবর দীপপুঞ্জ। রাত ২ টো বেজে ৪ মিনিটের এই কম্পন অনুভূত হয়েছে বলে সূত্রের খবর। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.৫।

গতকাল মধ্যরাতের এই কম্পনে ভারতের এই কেন্দ্রশাসিত দীপপুঞ্জগুলোতে ঠিক কতোটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও সেভাবে জান যায়নি৷ তবে তীব্রতা খুব একটা বেশি না হওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণও নগণ্য হবে বলেই মনে করা হচ্ছে।

এর পূর্বে গত শুক্রবার রাতেও এই একই তীব্রতার ভূমিকম্প আন্দামানে অনুভূত হয়েছে বলে খবর। পরপর চারদিনের মধ্যে দুদিনই গভীর রাতে এই কম্পন অনুভূত হওয়ার স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এর আগে ২০০৪ সালে আন্দামান দেখেছিল সুনাামির ভয়ঙ্কর রূপ। তাই এখন ভূমিকম্পে যথেষ্টই আতঙ্কিত হয়ে পরেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment