বীজপুরে প্রিসাইডিং অফিসারের গাফিলতিতে দুইবার ভোট ভোটারদের৷

এবারের ভোটে নিয়ম ছিল ভোট শুরুর পূর্বে ইভিএম সঠিক তথ্য দিচ্ছে কীনা তা জানার জন্য ভোটকর্মীদের নিজেদেরই ভোট শুরু হওয়ার পূর্বে দিতে হবে ৫০ টি ভোট৷ যাকে বলা হচ্ছে মক পোল। নিয়মানুযায়ী সেই ৫০ টি ভোটের মক পোল সেরে সেই ভোটগুলো মুছে দিয়ে ভোটগ্রহণ শুরু করতে হবে৷

 

সেই নিয়মানুযায়ী বীজপুরের এক বুথে ভোটকর্মীরা মক পোল করেন৷ এবং তারপর শুরু হয় ভোটগ্রহণ পর্ব। কিন্তু হঠাৎই ভোটকর্মীরা লক্ষ্য করেন যে মক পোল না মুছেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে৷ ফলে তখনই ভোটদান বন্ধ করতে বাধ্য হন ভোট কর্মীরা। এরপর প্রায় এক ঘন্টা ভোটগ্রহণ স্থগিত রেখে ইভিএম ফরম্যাট করে ফের শুরু হয় ভোটগ্রহণ।

কিন্তু এক্ষেত্রে বিপত্তি বাঁধে তাদের নিয়ে যারা এই ভুল বোঝার আগেই ভোট দিয়ে গিয়েছিলেন৷ উপায় না দেখে সেই ভোটারদের ফের ডেকে আনা হয় তাদের বাড়ি দেখে৷ এরপর একবার ভোট দেওয়া সত্ত্বেও ফের আঙুলে ভোটের কালি নিয়েই দ্বিতীয়বার ভোট দেন সেই ভোটাররা৷ বীজপুরের এই ঘটনায় যে প্রিসাইডিং অফিসারের যথেষ্ট গাফিলতি রয়েছে তা বলাই বাহুল্য।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর