‘টিকটিক’ অ্যাপটি ব্যান করতে মোদী-কে চিঠি আরএসএস এর শাখার।

ফের ‘টিকটিক’ নিয়ে সরব রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখা। এবারে এই অ্যাপটি ব্যান করার দাবীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে চিঠি পাঠালো আরএসএস এর এই শাখা।

 

সমাজের চরম ক্ষতি করছে টিকটক, এই অভিযোগ এনে প্রধানমন্ত্রী নিকট পত্র পাঠালেন স্বদেশী জাগরণ মঞ্চের সহ-মুখপাত্র অশ্বিনী মহাজন৷ তিনি পত্রে লিখেছেন যে, টিকটক দেশের তরুণের মানসিকতার ওপর বাজে প্রভাব ফেলছে। এবিষয়ে তিনি উল্লেখ করেন টিকটিকের কিছু অশ্লীল এবং দেশদ্রোহী ভিডিও-র কথা। এছাড়াও টিকটক দেশের সুরক্ষা বিঘ্নিত করছেও বলে তাঁর অভিযোগ। তাই এই চিনা অ্যাপগুলোর ব্যান চেয়ে মোদী-কে পত্র প্রেরণ করেন অশ্বিনী মহাজন।

এখানেই শেষ নয়, এছাড়াও অশ্বিনী মহাজন আরও লিখেছেন যে, সরকারের উচিৎ এই অ্যাপগুলো নিয়ে নয়া আইন প্রণয়ন করা। যতোদিন তা না হচ্ছে ততোদিন এই চিনা অ্যাপগুলোকে দেশে নিষিদ্ধ করা। যদিও এই বিষয়ে টিকটক-এর প্রস্তুতকারক সংস্থা বাইট ড্যান্সের বক্তব্য যে, টিকটকেট বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। টিকটক ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার সবচেয়ে বেশি গুরুত্ব দেয়৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর