১০ লক্ষ ‘জয় শ্রী রাম’ লেখা পোস্টকার্ড যেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মেজাজ হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটির সভাতে যাওয়ার সময় তাঁর কনভয়ের সামনে ‘জয় শ্রী রাম ‘ ধ্বনি উঠলে রীতিমতো তেড়ে যান তিনি। ঘটনার সূত্রপাত মূলত সেখান থেকেই।

 

এরপরই গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে তৃণমূলের এক বৈঠককে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কাঁচরাপাড়া৷ গতকাল তৃণমূল নেতাদের বৈঠকের সময় হঠাৎই সেই তৃণমূল পার্টি অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা৷ সেই বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ করে পুলিশ৷ এই ঘটনার পরই অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ১০ লক্ষ ‘জয় শ্রী রাম’ লেখা পোস্টকার্ড পাঠানোর কথা ঘোষণা করলেন৷

এক সংবাদমাধ্যমকে অর্জুন সিং জানান যে, “দিদির বাড়িতে ১০ লক্ষ ‘জয় শ্রী রাম’ পোস্টকার্ড পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে৷ ” কিছুদিন আগেই বিজেপির এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ওর্ডার দিয়েছিলেন এক ‘জয় শ্রী রাম’ কুর্তি৷ এরপর ফের ‘জয় শ্রী রাম’ লেখা পোস্টকার্ড। ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখ্যমন্ত্রী বারবার মেজাজ হারিয়ে ফেলছেন বলেই বিজেপি নেতারা সেই জিনিসটিকে তাদের হাতিয়ার করে নিচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।

RELATED Articles

Leave a Comment