দুমকায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ এক জওয়ান। আহত ৪ জন৷

আজ সকালে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে তোলপাড় হয়ে ওঠে ঝাড়খন্ডের দুমকা। দুমকার রামেশ্বর থানা এলাকার কাঠালিয়া গ্রামে আজ মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায় জওয়ানদের৷

 

সেই গুলির লড়াইতেই শহিদ হন নীরজ ছেত্রী নামে একজন এসএসবি জওয়ান৷ এছাড়াও সেই গুলিতে আহত হন আরও ৪ জন জওয়ান। তাদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাঁচি নিয়ে যাওয়া হয়েছে।

দুমকার পুলিশ সুপার জানিয়েছেন যে, গোপন সূত্রে তাঁরা জানতে পেরেছিলেন যে ১৫-২০ জন মাওবাদী সেই এলাকায় লুকিয়ে রয়েছে৷ তাই তাদের নিকেশ করতেই অভিযান চালান জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই। এখনও অবধি সেই লড়াইয়ে ৫-৬ জন মাওবাদী নিহত হয়েছে বলে খবর মিলেছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment