২০১৯ এর লোকসভা নির্বাচনের গণনা চলেছে। গণনাতে সারা দেশ জুড়ে গেরুয়া ঝড়। পশ্চিমবঙ্গেও পাওয়া গিয়েছে সেই ঝড়ের আভাস। এখনও অবধি যা খবর, তাতে পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ২২ টি এগিয়ে রয়েছে তৃণমূল এবং ১৯ টি আসনে এগিয়ে বিজেপি।
এরমধ্যে বিষ্ণুপুরেও তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজপি প্রার্থী সৌমিত্র খাঁ৷ প্রায় ৭৫৫৩২ ভোটে এগিয়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী৷ এই পরিস্থিতিতেই এবারে এক বিস্ফোরক অভিযোগ আনলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী৷
ভোটে পিছিয়ে থাকার পরই এক বিস্ফোরক অভিযোগ আনেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা৷ তিনি অভিযোগ আনেন যে, বিজেপিরা ইভিএম-এ কারচুপি করেছে। নইলে এতো ভোটের ব্যবধান সম্ভবই নয়। তিনি আরও জানান যে, এই বিষয়ে তিনি কথা বলবেন তৃণমূলের বাকী নেতাদের সঙ্গে। সঙ্গে অভিযোগ জানাবেন নির্বাচন কমিশনেও। তাঁর মতে এই সমস্ত কারচুপির পেছনে হাত রয়েছে বিজেপিরই।





