গতকাল রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের পশ্চিমের রাজ্য গুজরাট৷ গুজরাটের উত্তরেই এই কম্পন অনুভূত হয়৷ গুজরাটের গান্ধীনগরের ‘সিসমোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ‘ থেকে জানা গিয়েছে যে, গুজরাটের পালানপুরের কাছেই এই কম্পণের উৎসস্থল। পালানপুরের থেকে ৩১ কিলোমিটার দূরে এবং ৩.১ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের সৃষ্টি বলে জানা গিয়েছে৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৩।





