‘ফণী’ তান্ডবে কার্যত অন্ধকার ওড়িশা। ছবি প্রকাশ করলো নাসা।

‘ফণী’ তান্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ওড়িশা। পূর্ব থেকেই সতর্কতা মেলায় ‘ফণী’ তান্ডবে প্রাণহানী অনেকাই রুখে দেওয়া গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সেভাবে কমানো যায়নি।

 

গত ৩ মে শুক্রবার সকাল ৯ টা নাগাদ ‘ফণী’ তার সর্বশক্তি নিয়ে ঘন্টায় ২০০ কিমি গতিবেগে আছড়ে পরে টানা তিন ঘন্টা তান্ডব চালায় ওড়িশাতে। এই সুপার সাইক্লোনের তান্ডবে ওড়িশায় ভেঙে পরেছিল একের পর এক বাড়ি, গাছপালা। উপরে গিয়েছিল প্রায় সমস্ত বিদ্যুতের খুঁটি। ছিঁড়ে পরেছিল বৈদ্যুতিক তার। ফলস্বরূপ ‘ফণী’ তান্ডবে প্রায় গোটা ওড়িশাই ডুবে যায় অন্ধকারে। বিদ্যুতহীন হয়ে পরে প্রায় গোটা রাজ্য।

Pubg Mobile Trigger
fani odisha airport
Pubg Mobile Trigger

‘ফণী’ এর দুর্যোগ কেটে গেছে কয়েকদিন হলো কিন্তু এখনও লন্ডভন্ড হয়ে যাওয়া ওড়িশায় বিস্তীর্ণ এলাকাতে নেই বিদ্যুত সংযোগ৷ সেই অন্ধকারে ডুবে থাকা ওড়িশার-ই চিত্র এবারে ধরা পরলো নাসার স্যাটেলাইট-এ। গত ৩০ এপ্রিল অর্থাৎ ‘ফণী’ এর পূর্বে এবং গত ৪ মে অর্থাৎ ‘ফণী’ এর পর তোলা দুটি ভিন্ন ছবি প্রকাশ করেছে এই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা৷ ৩০ এপ্রিলে তোলা ছবিটির সঙ্গে ৪ মে তোলা ছবিটি তুলনা করলেই বোঝা যাচ্ছে যে ‘ফণী’ চলে যাওয়ার দুদিন পরেও ওড়িশার বিস্তীর্ণ এলাকা ডুবে রয়েছে অন্ধকারেই বিদ্যুতহীন ভাবে। নাসার তরফে ভুবনেশ্বর এবং কটকের দুটি দুটি করে মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment