নেই চালক, শূন্য রয়েছে শতাধিক চালকের পদ, এমতাবস্থায় সমস্ত ট্রেন চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কর্তারা৷ যার দরুন কিছুদিন পর পরই বাতিল করতে হচ্ছে একাধিক ট্রেন।
সূত্রের খবর, উত্তপ – পূর্ব সীমান্ত রেলওয়ের জন্য যতোজন চালক দরকার। ততোজন চালকই নেই, ফলস্বরূপ সমস্ত ট্রেন সময়মতো চালাতে সমস্যায় পরেছে রেল কর্তৃপক্ষ। চালকের অভাবে অনেক স্টেশনে দাড়িয়ে রয়েছে একাধিক মালগাড়ি। তবে শুধু মালগাড়ি-ই নয়, বাতিল হচ্ছে একের পর এক যাত্রীবাহী ট্রেনও।






