একদা তৃণমূল নেতা মণিরুল ইসলাম বিজেপিতে যোগ দেওয়ার পরই অসন্তোষ শুরু হয় বিজেপির অন্দরে। অনেক বিজেপি কর্মীরাই এতে অসন্তোষ প্রকাশ করেন। এমনকি দল ছাড়ারও হুমকি দেন তারা। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সমালোচনা হয়, এরপরই মণিরুল ইসলাম মুকুল রায়ের নিকট পত্র প্রেরণ করেন দল ছাড়তে চেয়ে।





