- Home
- India
- ফের কেরলে মারণ রোগ। আক্রান্ত এক যুবক। বিশেষ পর্যবেক্ষণে ৮০ জন।
ফের কেরলে মারণ ভাইরাসে আক্রান্ত হলো এক যুবক। কয়েকদিন প্রবল জ্বরে ভোগার পর এর্নাকুলামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক যুবক। কোনোভাবেই তার জ্বর না কমায় তার রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয় ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি ল্যাবে৷ সেখানেই পরীক্ষা করে সেই যুবকের রক্তের নমুনাতে নিপা ভাইরাসের উপস্থিতির কথা জানালেন বিশেষজ্ঞরা।
যুবকের রক্তে নিপা ভাইরাসের উপস্থিতির কথা জানার পরই তাকে সম্পূর্ণ ভাবে অন্য এক ঘরে রাখা হয়। এছাড়াও সেই যুবকের সংস্পর্শে আসা ৮০ জনকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। তার মধ্যে কিছু কলেজ পড়ুয়াও রয়েছে বলে খবর। প্রসঙ্গত, নিপা ভাইরাসে আক্রান্ত যুবকও একজন কলেজ ছাত্র। ইতিমধ্যেই সেই যুবকের সংস্পর্শে আসা ৪ জনের নতুন ভাবে জ্বর হয়েছে। যাদের মধ্যে সামিল দুজন নার্সও৷
গতবার নিপার প্রকোপে ১৭ জনের মৃত্যু হয়েছিল কেরালাতে। সেই ভয়ঙ্কর স্মৃতি এখনও রয়েছে কেরালাবাসীর মনে৷ তাই ইতিমধ্যেই আতঙ্ক শুরু হয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও কেরালার সরকারের তরফে জানানো হয়েছে যে ভয়ের কোনো কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন যে, নিপার মোকাবেলায় সমস্ত সাহায্য করা হবে কেরালাকে। পাঠানো হবে মোনোক্লোনাল অ্যান্টিবডি৷
RELATED Articles