ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ একে একে সমস্ত দল খাতা খুলে ফেললেও, সবার শেষে কাল নিজেদের খাতা খুললো কোহলি বাহিনী৷ অবশ্য প্রত্যাশিত জয় দিয়েই এদিনের খাতা খুলেছে ভারতীয় ক্রিকেট দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার ইতিমধ্যেই এই নিয়ে মোট তিনটি ম্যাচ খেলা হয়ে গেলো। প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ এবং ইংল্যান্ডের নিকট পরাজয়ের পর ফের গতকাল বিশ্বকপে অন্যতম ফেভারিট ভারতের নিকট পরাজিত হলো দক্ষিণ আফ্রিকা৷






