সপ্তম দফার ভোটের পূর্বেই আজ একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানালো হলো ভারতীয় নির্বাচন কমিশনের তরফ হতে। নির্বাচন কমিশনের আদেশে সরিয়ে নেওয়া হলো স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এবং এডিজি সিআইডি রাজীব কুমারকে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরই তড়িঘড়ি আজ রাত ৯ টার সময় এক সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ রাত ৯ টার সময় কালীঘাটে নিজের বাড়িতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি।
শুধু স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি কে সরানোই নয়, সঙ্গে ভোট প্রচারের সময় সীমাও বাংলাতে একদিন কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের এই সমস্ত সিদ্ধান্তেই ক্ষুদ্ধ হয়ে ওঠেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রতিক্রিয়াই তিনি ব্যক্ত করবেন এই জরুরি ভিত্তিক সাংবাদিক বৈঠকে।