ভারত-চিন সীমান্তের বায়ুসেনার শক্তি বৃদ্ধি করছে চিন। সূত্রের খবর সিকিমের বেসক্যাম্প থেকে ২০০ কিমি দূরত্বে নিজেদের বেসক্যাম্প ঢেলে সাজাচ্ছে চিন৷ যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। কিছুদিন আগে জানা গিয়েছিল যে চিনের সাহায্যে ভারতে হামলা চালাতে পারে পাকিস্তান। আর এবারে চীন ঢেলে সাজাচ্ছে তাদের বেসক্যাম্প। এই ঘটনাকে মোটেই ভালো চোখে দেখছেনা নয়াদিল্লি৷
ভারত-চিন সীমান্তে দুটি বায়ুসেনা ঘাটিতে চিন মজুত করছে একের পর এক এইচ-৬ এর মতো উন্নত মানের বোম্বার, যা যথেষ্ট দূরত্বে সঠিক নিশানায় আঘাত হানতে সক্ষম। এবং ঈগল জেট ইউএভি। চিনের বায়ুসেনার এই মানবহীন ঈগল জেট ইলেকট্রো ম্যাগনেটিক পদ্ধতি দ্বারা সীমান্তের খুটিনাটি সমস্ত তথ্য দিতে সক্ষম৷
সীমান্তের এতো কাছে এভাবে চিনের বায়ুসেনার শক্তি বাড়ানোতে অস্বস্তিতে নয়াদিল্লি। তবে নয়াদিল্লির তরফেও জানানো হয়েছে যে চিনের কোনো উস্কানিমূলক আচরণ বরদাস্ত করবেনা ভারত।





