মাওবাদীদের রুখতে মোতায়েন করা হলো দুর্ধর্ষ মহিলা কমান্ডো বাহিনী।

মাওবাদী অধ্যুষিত এলাকাতে এবারে মাওবাদীদের রুখতে নয়া পদক্ষেপ নিলো ছত্তিসগড় পুলিশ। ছত্তিসগড়ের মাও অধ্যুষিত এলাকা বস্তার এবং দান্তওয়ারায় মাওবাদী দমনে এবারে নিযুক্ত করা হলো এক দুর্ধর্ষ মহিলা কমান্ডো বাহিনী৷

অনেকেই ছত্তিসগড় পুলিশের এহেন সিদ্ধান্তে অবাক হলেও, ছত্তিসগড় পুলিশের তরফে দৃঢ়তার সঙ্গে জানানো হয়েছে যে, ৩০ জনের এই মহিলা কমান্ডো বাহিনী জঙ্গলে লড়াইয়ের জন্য কড়া ভাবে প্রশিক্ষিত। এই দলে দায়িত্বের রয়েছেন ডিএসপি দিনেশ্বরী নন্দ। এছাড়াও এই দলের সদস্য হিসেবে রয়েছেন পাঁচজন আত্মসমর্পণকারী মাওবাদী মহিলাও।

ছত্তিসগড়ে মাওবাদীদের রুখতে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছিল কিছু বাছাই করা সিআরপিএফ-দের৷ সেই দলটির নাম ছিল ‘বস্তারিয়া ব্যাটালিয়ন’ ৷ ৩০ জনের এই মহিলা কমান্ডো বাহিনী সেই ‘বস্তারিয়া ব্যাটালিয়ন’ থেকেই এসেছেন। ৩০ জনের এই দলটির নাম হলো ‘দান্তেশ্বরী ফাইটারস ‘। এই দলটির প্রত্যেক মহিলা কমান্ডোকে দেওয়া হয়েছে কড়া প্রশিক্ষণ, শেখানো হয়েছে বাইক চালানো থেকে শুরু করে অত্যাধুনিক যন্ত্রপাতি চালনা করা। সবমিলিয়ে এই মারাত্মক মহিলা কমান্ডো বাহিনী যে মাওবাদীদের বিরুদ্ধে ঘাতক হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

RELATED Articles

Leave a Comment