অবশেষে অপেক্ষার অবসান মহানগর বাসীদের। তীব্র গরমে নাজেহাল হওয়ার পর অবশেষে এলো স্বস্তির পালা। শুরু হল কলকাতাতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি৷
কিছুদিন আগেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছিল যে এই সপ্তাহ থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে৷ সেইমতো আজ বৃষ্টির খবর মেলে বীরভূম, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ প্রভৃতি দক্ষিণের জেলাগুলো থেকে। এবারে অবশেষে সেই বৃষ্টি এসে পৌঁছালো মহানগরীতে। শুরু হলো জোর বৃষ্টিপাত।
আশঙ্কা রয়েছে যে আজ বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের সঙ্গে হতে পারে কালবৈশাখীও। দমদম থেকে আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই জানিয়েছেন যে সেখানে ঝোড়ো হাওয়াও শুরু হয়েছে৷ অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলেছেন শহরবাসীরা।





